নারী-শিশুর সাহায্যে আসছে ‘বাটন’ অ্যাপ

২১ ফেব্রুয়ারি, ২০২০ ২৩:১২  
নারী ও শিশুদের তাৎক্ষণিক বিপদ থেকে রক্ষায় কিছুদিনের মধ্যে একটি অ্যাপ চালু হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি জানান, এই অ্যাপটির মাধ্যমে মুঠোফোনের একটি বিশেষ বাটনে চাপ দেয়া মাত্রই নিকটস্থ পুলিশ তাদের সাহায্যে এগিয়ে আসবে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) পূর্বাচল–সংলগ্ন একটি পার্কে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত বনভোজনে অংশ নিয়ে এ কথা জানান তিনি। আইজিপি বলেন, কিছু দিনের মধ্যেই এই অ্যাপটি পরীক্ষামূলকভাবে চালু করা হবে। পর্যায়ক্রমে এই অ্যাপটি সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হবে। দুই বছর আগে চালু হওয়া জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’–এ পর্যন্ত ৫৮ লাখ ভুক্তভোগীকে সেবা দিয়েছে বলেও জানান পুলিশ প্রধান।